সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গুলশানে মিছিল: নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের ঘটনায় জড়িত আরও ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে নতুন করে গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গত শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের হয়। এরপর থেকেই মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধারাবাহিক অভিযানে নামে পুলিশ।

এর আগের দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ডিএমপি। ওই ৭২ জনের অনেককেই হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর ধারাবাহিকতাতেই আজ নতুন করে আরও ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: