সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুরান ঢাকার হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ডেইলি সিলেট ডেস্ক ::

পুরান ঢাকার বংশাল চৌরাস্তা এলাকায় একটি ভবনে হেলমেটের গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনে আগুন লাগার তথ্য পান তারা। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারুল ইসলাম বলেন, বংশাল চৌরাস্তার মুকিম বাজার এলাকার ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে হেলমেটের গোডাউন ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য আমাদের হাতে নেই।

প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: