সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৩৯ সেকেন্ড আগে
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার গাড়িকে লরির ধাক্কা, নিহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

রোববার মধ্যরাতে মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় গ্রান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া রমনা থানার এসআই মো. বাবুল বলেন, “আমরা এসে দেখছি কয়েকটা যানবাহন দুমড়ে-মুচড়ে আছে। গুরুতর আহত অন্তত চারজনকে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। আমাদের লোক সেখানে যাচ্ছে।”

দুর্ঘটনার বিষয়ে মো. বাবুল বলেন, কনটেইনারবাহী লরি একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি কারকে ধাক্কা দিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানকর্মী নাসির হোসেন বলেন, মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় ১৪ চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

“দুটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিকশা ও একটি কারকে ধাক্কা দিয়ে ফুটপাথ ঘেঁষে সেটি থেমে যায়। গাড়িটির চালক তখনই নেমে পালিয়ে গেছেন।”

আরেক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো ঘটনাস্থলে রয়েছে। রাস্তার ওপর ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- রিয়াদ হোসেন (২২) ও জামান আহমেদ (৪২)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: