![]()


স্টাফ রিপোর্টার ::
প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) চালু করতে যাচ্ছে নতুন মোবাইল অ্যাপ ‘GenieA’।
আগামীকাল ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় মোগলাবাজার থানায় এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজ-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মখদ্দছ কমিউনিটি সেন্টার, খালরমুখ, মোগলাবাজারে।
‘GenieA’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন পুলিশি সেবা দ্রুত ও সহজভাবে পাবেন বলে জানিয়েছে এসএমপি।