সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

কুলাউড়া প্রতিনিধি :

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক শমশেরনগরের ঈগল নার্সারির মালিক।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি মিনি পিকআপ ভ্যানে চালকের পাশের সিটে বসে কুলাউড়ার দিকে আসছিলেন।
পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে আশিক গুরুতর আহত হন।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: