সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরোও বলেন, এই সমাবেশ সফলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনে এবং সর্বোপরী ইসলামপন্থী রাজনীতিবিদদের ঐক্যের বার্তা নিয়ে আসবে।

সোমবার বাদ আছর তেমুখি পয়েন্ট থেকে সিলেট সদর উপজেলা জামায়াত আয়োজিত ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সকলের লক্ষে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি টুকেরবাজার এলাকা প্রদক্ষিণ করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মনাফ, ইউনিয়ন জামায়াতের আমীরদের মধ্যে আব্দুস সামাদ, মাওলানা আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মাওলানা ইস্কন্দর আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, ওয়ার্ড সভাপতিদের মধ্যে হেলাল আহমদ, কাওসার আহমদ শাহিন, রাসেল আহমদ, ফয়সল আহমদ, গোলজার আহমদ, মাওলানা ওসমান গনি, শাব্বির আহমদ, হোসাইন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: