সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ছাতকে সোনাফর আলী হত্যা মামলার দুই আসামী সিলেট থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় সংঘটিত সোনাফর আলী হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে বৃহস্পতিবার সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট এবং টুকেরবাজার শাহী ঈদগাহ এলাকায় পৃথক দুটি অভিযানে এই দুই আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দিঘলী বেরাজপুর গ্রামের ছইফ উদ্দিনের পুত্র জাকির হোসেন (২৫) এবং ময়না মিয়ার পুত্র তাজ উদ্দিন (৩৫)। তারা ছাতক থানার এফআইআর নম্বর ২২/১৪৪, তারিখ ১৪/০৫/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

মামলার বিবরণে জানা যায়, ১২ মে সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক লাইন সংযোগ নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামীদের বিবাদের একপর্যায়ে আসামীরা ভিকটিম সোনাফর আলীকে কাঠের বর্গা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব-৯ বিষয়টি ছায়া তদন্তে নেয় এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

গ্রেফতারকৃত দুই আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ সূত্রে জানানো হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, হত্যা মামলার বাকি আসামীদের গ্রেফতারে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: