![]()


কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি সিংগুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বৃহস্পতিবার জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার পরীক্ষা ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে জাহিদুল বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় বিদ্যালয়ে এগিয়ে দিয়ে ফেরার পথে পূর্ব সিংগুর এলাকার গ্যাস পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। পরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল ৩টার দিকে জাহিদ মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।