সর্বশেষ আপডেট : ১২ মিনিট ৩২ সেকেন্ড আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জকিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

জকিগঞ্জ সংবাদদাতা ::

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফয়ছল আহমদ (ফটল) জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম মাদাননগর যাত্রী ছাউনির পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জমুখী এক বাসের ধাক্কায় ফয়ছল গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে মারা যান।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা কেউ কোন অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: