সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারত থেকে এলো সাড়ে ১০ হাজার টন চাল

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভু ভিসিটি ওকেন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি করে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: