সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্বনাথে শিক্ষার্থীদের মানববন্ধন

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় দূর্নীতি, অনিয়ম, দখল, চাঁদাবাজী, অবৈধ পার্কিং, বাজারের ফুটপাত দখল ও মাদকমুক্ত সুন্দর, সুশৃঙ্খল, পরিষ্কার, পরিবেশ বান্ধব বিশ্বনাথ গড়ার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) পৌর শহরের বাসিয়া সেতুঁতে ছাত্র সমাজের ৫ দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরপূর্বে সকাল ১১টা থেকে পৌর এলাকার প্রায় ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার সহকারে মানববন্ধনে যোগ দেয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগও দাবি করে তারা।

মাদানিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা দুলাল আহমদ ও মাওলানা সাঈদ আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তানিয়া বেগম, মাদানিয়া মাদ্রাসা ছাত্র জাহেদুর রহমান, শাকিল আহমদ, আসাদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল জামিল, মুস্তাফিজুর রহমান, রামসুন্দর সরকারি হাইস্কুলের শিক্ষার্থী তাওহিদ আহমদ, আলিয়া মাদ্রাসার ছাত্র ইয়াহহিয়া আহমদ, মিজানুর রহমান, ক্যামব্রিয়ান কলেজের ছাত্র ইমদাদ আহমদ, শিক্ষক প্রতিনিধি মামুন হোসেন ও ইলিয়াছুর রহমান এবং ৫টি দাবি তুলে বক্তব্য রাখে কলেজ ছাত্র ময়নুর রহমান, ফেরদৌস আহমদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: