সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফেরত পাঠানো হলো প্রেমের টানে আসা ভারতীয় সেই নারীকে

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রেমের টানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসা ভারতীয় খাসিয়া নারী ওয়ানপলি জিং কেমেন নংগ্রামকে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। এ সময় বিজিবি, বিএসএফসহ ভারতীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার কলোনি গ্রামের আবুল হাশেমের ছেলে মারুফ। সীমান্তের ওপারে যাওয়া-আসার সুবাদে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট খাসি হিল এলাকার দুই সন্তানের জননী নংগ্রামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৮ এপ্রিল নংগ্রাম প্রেমিক মারুফের বাড়িতে চলে আসেন। তখন খাসিয়া জনগোষ্ঠী ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে বিষয়টি অবগত করেন। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে নংগ্রামকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেয় বিজিবি। ওই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার আবারও বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: