সর্বশেষ আপডেট : ৩০ মিনিট ১৭ সেকেন্ড আগে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নানার লা শ দেখতে গিয়ে নাতি লা শ হয়ে বাড়ি ফিরল

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে বাড়ি লোহার গেইটে উঠে নানার জানাজা নামাজ দেখতে গিয়ে গেইট খুলে চাপা পড়ে মাহিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত‍‍্যু হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এঘটনা ঘটে।নিহত মাহিন উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

শাহজাহান ইউনিয়নের নারী সদস‍্য কমলা বেগম জানান, নাজিরপুর গ্রামের অসুস্থ জিতু মিয়া রোববার সকালবেলায় ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে তাসলিমা বেগম ছেলে মাহিন সহ মীরনগর থেকে বাবার মৃতদেহ দেখতে যান। যোহর বাদ জিতু মিয়ার জানাজা নামাজ বাড়ি পাশে অনুষ্ঠিত হওয়ার সময় শিশু মাহিন বাড়ির লোহার গেইটে দাড়িয়ে নানার জানাজার নামাজ দেখছিল। হঠাৎ গেইট খুলে পড়ে যায়।এতে মাহিন চাপা পড়ে।মূমুর্ষ অবস্হায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সর জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষনা করেন।

মাধবপুর থানার এস আই মিজান বলেন, এব‍্যাপারে পরিবারের অভিযোগ নেই।একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: