![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭জন আসামীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে থানা এলাকার পৃথক পৃথক স্হানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দিগ্রামের নাজিম উদ্দীন হত্যা মামলার আসামী ইটাচৌকি গ্রামের আব্দুল জলিলের ছেলে সেলিম আহমদ (৩৪)। ডৌ উবাড়ী ইউনিয়নের লামা দুমকা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মহসিন আহমদ (৪০)। মুসলিম নগর গ্রামের মোঃ নিয়র আলীর ছেলে জসিম উদ্দিন, আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন এর ছেলে মোহাম্মদ নাহিদুল হক, কালিনগর গ্রামের বাজন মিয়ার ছেলে মোঃ মিনহাজ আলী, মোহাম্মদপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে মোঃ হানিফ মিয়া গুচ্ছগ্রামের হেলাল মিয়ার ছেলে মোঃ নীল মিয়া।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।