![]()


নিজস্ব প্রতিবেদক :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন সড়কে আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলীমুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপনের ফলে ক্যাম্পাস আরও আলোকিত হবে। এর মাধ্যমে রাতের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা রাতের বেলায় লাইব্রেরি কিংবা ক্যাম্পাসে নিরাপদে চলাচল করতে পারবেন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে নতুন বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে।