সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : সিকৃবি ভিসি

নিজস্ব প্রতিবেদক :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, পরিবেশকে দূষণমুক্ত এবং প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে বৃক্ষরোপণই সর্বোত্তম সমাধান। পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা ও সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মাটির ক্ষয় রোধ করে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গাছের অবদান অপরিসীম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে সিকৃবি ক্যাম্পাসের শোভাবর্ধনে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন।

এছাড়া শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র সিলেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এসএভিপি মোসাম্মত স্বপ্না বেগম, দরগাগেইট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এসভিপি মো. খুরশিদ আলম, মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিপি মোহাম্মদ মুদাব্বির আহমদ, সুবিধবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিপি আহমাদুর রশিদ চৌধুরী, গোয়ালাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এফএভিপি সিরাজ উদ্দিন তফাদার এবং দরগাগেইট শাখার ডেপুটি ম্যানেজার ও এভিপি মোসাম্মত হাসিনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী চলমান ‘বৃক্ষরোপণ কর্মসূচি’-এর অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: