সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে আলেম-উলামাদের ঐক্যবদ্ধ হতে হবে : ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে দেশের আলেম-উলামারা গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া আদায় এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আলেম-উলামাদের প্রতি দেশ ও জাতির প্রত্যাশা অনেক বেশি। তাই বর্তমান প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য সংসদের পাশাপাশি রাজপথেও ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে আলেম-উলামাসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (২২ জুলাই) রাতে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজে নৈতিকতা, ইনসাফ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আলেম-উলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় যেকোনো সংকটে তারা অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে সঠিক দিকনির্দেশনা দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট মহানগর উলামা বিভাগের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাবেশে আলেম-উলামাদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্ব বণ্টন, প্রচার-প্রচারণা জোরদার এবং ওয়ার্ড ও থানা পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উলামা বিভাগের সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা খলীলুর রহমান, ওয়ার্ড দায়িত্বশীল হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল্লাহ আনসার, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আতাউর রহমান, মাওলানা ফয়েজ উদ্দীন, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা দেলাওয়ার হোসাইন ও মাওলানা মাহফুজুর রহমান প্রমূখ।

সভা শেষে আগামী ২৫ জুলাইয়ের ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: