সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিজেই নিলেন নিজের প্রাণ

ডেইলি সিলেট ডেস্ক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজনা বেগম (২১) নামের এক তরুণী কীটনাশক পান করে আত্মহত্যা করেছন।বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাজনা বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের সমসপুর (উত্তরপাড়া) গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সাজনা বেগম তাঁর নিজ শয়নকক্ষে কীটনাশক খেয়ে বিছানায় ছটফট করতে থাকেন। এ সময় তাঁর মা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন- মরদেহের ময়না তদন্ত হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন হবে। তবে কী কারণে ওই তরুণী বিষ পান করেছেন, তা একনো জানা যায়নি। পারিবারিক কলহ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: