সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আগ্রহী দলগুলো নিয়েই নির্বাচন: ইসি রাশেদা

ডেইলি সিলেট ডেস্ক ::

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন অনুষ্ঠানের পথে এগিয়ে যাচ্ছি। যেসব দল ভোটে আসতে আগ্রহী তাদের নিয়েই আমরা নির্বাচনের আয়োজন করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ কমিশনের নয়।

তিনি বলেন, আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার। যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করব। এখন কেউ এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ।

ইসি রাশেদা বলেন, সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তার কোনো বিকল্প নেই। সরকারও চায় একটা ভালো নির্বাচন হোক। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে এটাই চাওয়া।

সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, এখনও সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা কাউকে একটা আম খেতে দিলাম, তখন যদি বলে আমে বিষ আছে খাব না, তখন তাকে কীভাবে আস্থায় আনব। কীভাবে বোঝাব আমে বিষ নেই। এজন্য তাদেরও (নির্বাচনবিমুখ) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

বিদেশি পর্যবেক্ষক আসা নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষক এলেও গুরুত্বপূর্ণ, না এলেও গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক যদি কেউ না পাঠায়, তাহলে আমাদের দেশে কি পর্যবেক্ষক নেই? আমাদের কি জনগণ নেই? আমাদের বড় পর্যবেক্ষক আমাদের জনগণ। আমাদের মিডিয়া আছে মিডিয়াও গুরুত্বপূর্ণ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: