সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৪৫৯ কোটি ডলারের পণ্য রপ্তানি জুলাইয়ে

ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে ৪৫৯ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী আলোচ্য জুলাই মাসে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।

ইপিবি বুধবার পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, জুলাইয়ে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আড়াই শতাংশ বেশি হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, জুলাই মাসে প্রধান পণ্য তৈরি পোশাকের রপ্তানির অর্থমূল্য ছিল ৩৯৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলার।

গত অর্থবছরের জুলাই মাসের তুলনায় তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ।

চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ। কৃষিপণ্যের রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। হোমটেক্সটাইল পণ্যের রপ্তানি কমেছে ৪০ দশমিক ৭৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: