![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় শিরোনামে থাকেন তিনি। এবার খুব শিগগিরই নাকি কলকাতার ছবিতে দেখা যাবে তাকে।
বর্তমানে অনেক সিনেমা, সিরিজে দেখা যায় ঢালিউডের তারকাদের মুখ। নুসরত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিন্হা সাহা মিম শিল্পীরা টলিউডে কাজ করেছেন। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। যা নিয়ে সমালেঅচনাও হয়েছে। এ ছাড়া চঞ্চল চৌধুরি, মোশারফ করিমের মতো অভিনেতারাও কাজ করছেন টালিউডের বিভিন্ন ছবিতে। তবে অনেক দিন ধরে দর্শকের মনে একটাই প্রশ্ন। কবে টালিউডের ছবিতে দেখা যাবে পরীমণিকে?
পরিমনিকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত জীবনের জন্যই বার বার শিরোনামে এসেছে তার নাম। স্বামী শরিফুল রাজের সঙ্গে তার দাম্পত্য কলহ প্রকাশ্যেই দেখেছেন দর্শক। ফেসবুকে একে অপরকে কটাক্ষ নানা পোস্টে। এত বিতর্কের পরে নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমে পরী বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।
১০ আগস্ট এক বছরে পা দেবে পরীর ছেলে রাজ্য। ছেলের জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করেছেন এর মধ্যেই। আর মাত্র নয়দিনের অপেক্ষা। রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় আসবেন পরীমনি। সম্প্রতি কলকাতা এসেছিলেন তার স্বামী রাজ। এখানে এসে হারিয়ে যায় তার ফোন। শত ঝামেলা থাকলেও ফোন হারানোর পর সবার প্রথমে পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন রাজ। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা। এত সমস্যার পর রাজ এবং পরীর সম্পর্ক কোন দিকে মোড় নেবে,এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।