সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’, ট্রেলারে অপরাধজগতের গল্প

ডেইলি সিলেট ডেস্ক ::

মারপিট ও অপরাধজগতের গল্পের আভাস দিয়ে প্রকাশ্যে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা ‘কাট-পিস’ সিনেমার ট্রেলার।

প্রকাশ পাওয়া দুই মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, গার্মেন্টস বর্জ্য বা ঝুটের আড়ালে চলা অপরাধের বড় এক সিন্ডিকেট, দুটি দল যারা ঝুট ব্যবসার একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব অর্জনের লড়াইয়ে নেমে পড়ে।

ট্রেলারের ভিডিওতে শোনা যায়, ‘ঝুট মাসুদরে কইস, এলাকা এহন থিকা আমার’, কিংবা ‘তোর ডর আর ভয় কারে কয় আমি দেখামু’—এমন সব সংলাপ। অ্যাকশন আর গোলাগুলির পাশাপাশি সিনেমাটিতে রয়েছে একটি আইটেম গান।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘিরে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ট্রেলারটি দেখা যাচ্ছে নির্মাতার ফেসবুক পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

চিত্রনাট্য নিয়ে নির্মাতা মমর ভাষ্য, “গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই কাট-পিস নির্মাণের শুরু।”

আশা, অ্যাকশন, প্রেম আর ক্ষমতার লড়াইয়ের এই সিনেমাটি হলে দর্শকদের দারুণ এক অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছেন এই নির্মাতা।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মম।

‘কাট-পিস’ তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। মুক্তির হিসেবে এটি হতে যাচ্ছে অভিনেত্রীর প্রথম সিনেমা।

এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম আইটেম গান ‘ছাপ্পা’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: