সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির অভিযোগ

ডেইলি সিলেট ডেস্ক ::

টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

পরে এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। তিনিই ওই বাড়িটিতে থাকতেন। তবে ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।

আফিয়া খান বলেন, “কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আমি পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যাই। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল।”

তিনি বলেন, “পরে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। কক্ষের ভেতরে ঢুকে তিনি মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।

“এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ও তছনছ করা হয়েছে দেখতে পান। আলমারিগুলোতে ৯ ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল।”

তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাই-বোনেরা সবাই উপস্থিত না থাকায় কী কী চুরি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানান আফিয়া খান।

আফিয়া খান আরও বলেন, “এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি বুঝতে পারছি না।”

নাট্যকার মামুনুর রশীদ বলেন, “চুরির খবরটি আমি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছি। টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে।”

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় নাট্যকার মামুনুর রশীদের বোন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে তিনি যেহেতু বাড়িতে ছিলেন না, তাই তিনি মামলার বাদী হবেন না।

বুধবার বাড়ির নিরাপত্তাপ্রহরী থানায় মামলা করবেন বলে জানা গেছে।

ওসি বলেন, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি; গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: