সর্বশেষ আপডেট : ৭ মিনিট ৫৩ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শততম প্রদর্শনীতে ‘আমিনা সুন্দরী’, দুই দিনের বিশেষ আয়োজন

ডেইলি সিলেট ডেস্ক ::

নাট্যদল আর্ট ইউনিটের নাটক ‘আমিনা সুন্দরী’র শততম প্রদর্শনী ঘিরে দুই দিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে দলটি।

নাট্যদলটি জানিয়েছে, আগামী ১৫ ও ১৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে ‘আমিনা সুন্দরী’ নাটকের ৯৯তম ও শততম প্রদর্শনীর। শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি।

একই সঙ্গে চলতি বছরে দলটি সাড়ে তিন দশকের পথচলায় পা দিয়েছে। বর্ষপূর্তি ঘিরেও দলটি রেখেছে নানা আয়োজন।

চট্টগ্রামের ৩০০ বছরের পুরোনো লোকগল্প ‘নছর মালুম আর ভেলুয়া সুন্দরীর’ কাহিনি অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ রচনা করেছেন এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

পুরুষশাসিত সমাজে নারীর সঙ্গে পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে লেখা নাটকটির গল্পে দেখা যায়, পতিভক্ত আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় ভিনদেশে। স্বামীর এই বিদায়ে আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। একসময় নছর বিয়ে করে বার্মা তরুণী এখিনকে।

নাটকের এক পর্যায়ে দেখা যায়, সম্মান ও অর্থের লোভে আমিনার মা কৌশলে আমিনাকে অন্যত্র বিয়ে দিতে চায়। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশলে রক্ষা পেলেও শেষ পর্যন্ত আমিনাকে পরাস্ত হতে হয় পুরুষশাসিত সমাজের কৌশলের কাছে। পালিয়ে গেলেও আমিনা ভোলো সওদাগরের হাতে পড়ে। ভোলো সওদাগরকে নানা কৌশলে অবদমিত করেও নছরের জন্যই প্রতীক্ষার প্রহর গুনতে থাকে আমিনা।

‘আমিনা সুন্দরী’ নাটকের মঞ্চ ব্যবস্থাপক কামরুজ্জামান মিল্লাত।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সংগীতা চৌধুরী, অপসরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজাসহ অনেকে।

২০০৭ সালে মঞ্চে আসে থিয়েটার আর্ট ইউনিটের ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে নাটকটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: