সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পায়ে আঘাত পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কী লিখলেন অভিনেতা?

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পায়ে আঘাত লেগেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আঘাতের কথা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে তার পায়ে চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ‘ওয়াকিং বুট’ দেখা গেছে।

ছবিটি পোস্ট করে মজার ছলে সিদ্ধার্থ লিখেছেন, ‘আমি “ব্রেক আ লেগ” কথাটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।’ সঙ্গে দিয়েছেন হাসপাতালের ইমোজি। তবে কীভাবে তার পায়ে আঘাত লেগেছে, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতা। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, নাকি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, তা-ও স্পষ্ট করেননি। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

সিদ্ধার্থের আঘাত পাওয়ার খবর সামনে আসার কয়েক দিন আগে স্ত্রী ও অভিনেত্রী কিয়ারা আদবাণীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেখা গিয়েছিল তাকে। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু অদেখা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কিয়ারা। সেই ছবিগুলোতে তাদের মেয়ে সরায়ার সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ঝলকও ছিল।

এর আগে গত ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন তারা।

কাজের ক্ষেত্রে সিদ্ধার্থকে সর্বশেষ দেখা গেছে তামান্না ভাটিয়ার সঙ্গে ‘দ্য বন’ ছবিতে। দীপক কুমার মিশ্র পরিচালিত ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

এদিকে পায়ে আঘাত পাওয়ার কথা জানালেও নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানাননি সিদ্ধার্থ। ফলে কবে নাগাদ স্বাভাবিক কাজে ফিরতে পারবেন, তা এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: