সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মা হারানোর যন্ত্রণা নিয়ে ঈশানের নতুন গান ‘ধূপ’

ডেইলি সিলেট ডেস্ক ::

সংগীতশিল্পী ঈশান মজুমদার ‘ধূপ’ শিরোনামের নতুন একটি গান গেয়েছেন।

‘ঈশান এর গান’ ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘ধূপ’ গানটি লিখেছেন ও সুরও করেছেন তিনি।

গানটির সংগীত আয়োজন করেছেন দীপ্র আহমেদ। গানে ফুটে উঠেছে মা হারানোর পর এক মেয়ের যন্ত্রণার কথা।

ঈশান জানিয়েছেন, তিন বছর আগে ‘ধূপ’ গানটি রেকর্ড করেছিলেন। এতদিন পর তা প্রকাশ পেল।

“গানটিতে তুলে ধরা হয়েছে ছেড়ে যাওয়া প্রিয় মানুষের ছোট ছোট স্মৃতি, কারণ যারা চলে যান, তারা তো সত্যিই একদম হারিয়ে যান না; থেকে যান অনুভূতির প্রতিটি পরতে। তাদের স্মৃতিদের আমরা বাঁচিয়ে রাখি। গানটি কেবল নিজে শোনার জন্য রেকর্ড করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে গানটির রূপ বদলেছে। আমি আর দীপ্র অনেক দিন বসবাস করেছি গানটির সঙ্গে। অবশেষে সেই গান প্রকাশ করা হলো সবার জন্য।”

চলতি বছরের জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ গানটি প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়।

সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৬ মিলিয়ন ভিউ পেরিয়েছে।

‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’ থেকে গেল বছরের ‘গুলবাহার’—একের পর এক কয়েকটি গানে পরিচিতি পেয়েছেন ঈশান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রচার হয় এই শিল্পীর ‘যাব যাব মন’ গান।

ঈশান জানিয়েছেন, আরও কয়েকটি গান রেকর্ড করেছেন তিনি। গানগুলো ধারাবাহিকভাবে ভিডিওচিত্রে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: