![]()


সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের মধ্যনগরে বিষপান করে মো. সুরুজ আলী (৪৫) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো. সুরুজ আলী ওই গ্রামের ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে রোববার দুপুরে অভিমান করে কীটনাশক জাতীয় বিষপান করে মো. সুরুজ আলী আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মধ্যনগর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।