সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ১ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে বেপরোয়া ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম (৯০) সিলেটের বিশ্বনাথের আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী।

এ দুর্ঘটনায় দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪) নামে দুজন আহত হয়েছেন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

ওসি জানান, রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে দ্রুতগতির একটা ট্রাক সিলেট থেকে যাওয়া একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী তাহেরা বেগম মারা যান।

স্থানীয়রা পরে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। তবে বেপরোয়া গতির ট্রাককে আটক করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: