সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ৪ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মহানগর তালামীযের অভিষেক সম্পন্ন

শুক্রবার বাদ জুম’আ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০২৩-২৪ সেশনের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ।

সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

শাখা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মারুফ আহমদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি এম. শামছ উদ্দিন, আতিকুল ইসলাম রেদওয়ান, সহ সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আফজল হোসেন, মো. রাকিবুর রহমান, প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, সহ প্রচার সম্পাদক আরিফ মাহমুদ জামী, অর্থ সম্পাদক মো. মাহমুদুর রহমান, সহ অফিস সম্পাদক আল আমিন তালুকদার, ইমাম উদ্দিন মানিক, হোসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, আব্দুল মুনতাসির খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফায়েল শাহ, মো. নুরুল হাসান, ইকবাল হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল হাসান, আবুল আহসান মো. ইয়াসিন। সদস্য- এহসান আহমদ চৌধুরী, রাইয়্যান আহমদ চৌধুরী, জায়দুল ইসলাম, এস এম আলী আহমদ, এস এম জাকারিয়া আহমদ, কামরুল ইসলাম চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. আব্দুল মুনিম, নাইম আহমদ, জুবায়ের আহমদ, খালেদ আহমদ, মো. বুরহান উদ্দিন, আরকান খান মোহন, আব্দুল মাজিদ চৌধুরী ও ইকরাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: