সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফরফরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ১ জন।
নিহত নারী পথচারী আয়বুন নেছা (৬০) জৈন্তাপুর উপজেলার খড়িকাপুঞ্জি গ্রামের আবু শহীদের স্ত্রী। আহত ধানভাঙ্গার মেশিন চালক লুৎফুর রহমান (৩৫) দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত শুক্কুর আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টায় সিলেট হতে জৈন্তাপুর মুখি ফ্রিজ বহনকারী দ্রুতগামী পিকআপ ধান ভাঙ্গার মেশিন গাড়ীকে ধাক্কা দেয়। এতে আয়বুন নেছা নামের এক নারী পথচারী ও ধানভাঙ্গার মেশিন চালক লুৎফুর রহমান গুরুতর আহত হন। এ সময় স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে আয়বুন নেছার অবস্থা আশংকাজনক হওয়া তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

জৈন্তাপুর মডেল থানার এসআই নিখিল চন্দ্র দাস বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ও ধান ভাঙ্গার মেশিন জব্দ করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: