![]()


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ আরও জানায়, এসএমপির গোয়েন্দা পুলিশের পরিদর্শক মধুসূদন রায়ের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব বন্দরবাজারস্থ পৌর বিপণী মার্কেটের (সন্ধ্যা বাজার) ইউনাইটেড গেস্ট হাউজের সামন থেকে ১০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের জীবন মিয়ার ছেলে মো. ইমন (২০) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে মো. ফখরুল মিয়া(২৬)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে ডিবির পরিদর্শক মধুসূদন রায় বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তারা নগরীর কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করতো।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবসায় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।