![]()


স্টাফ রিপোর্টার :
ফের করোনা আক্রান্ত হলেন পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান। সোমবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
তিনি জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তবে তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর পরিকল্পনামন্ত্রী আরেকবার করোনা আক্রান্ত হন। তখন তাকে সিএমএইচে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।