![]()


সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবককে উ’দ্ধার করেছে পু’লিশ। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর বাজার এলাকা থেকে তাকে উ’দ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে পু’লিশ। সোমবার বেলা ১১টার দিকে ওই যুবকের জ্ঞান ফেরার পর তাকে থা’নায় নিয়ে আসা হয়।
ওসমানীনগর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) শ্যামল বণিক জাগো নিউজকে জানান, উ’দ্ধার হওয়া যুবক এখনো নিজের নাম-ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না। কখনো তিনি বলছেন, তার বাড়ি জাফলংয়ে, কখনো বলছেন জৈন্তাপুরে আবার কখনো বলছেন গোয়াইনঘাটে । এছাড়া নিজের নাম কখনো আব্দুল্লাহ আবার কখনো মাহফুজ বলছেন। তার দেওয়া পরিচয় পু’লিশ মিলিয়ে দেখছে। কোনো ব্যক্তি যুবকের পরিচয় জানলে তাৎক্ষণিকভাবে ওসমানীনগর থা’নায় যোগাযোগের অনুরোধ জানান তিনি।