![]()


সিলেটের ওসমানীনগরে ব্যাংক থেকে লুট করা ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকার মধ্যে ১০ লাখ টাকা নিয়ে জুয়া খেলেছে বলে জানিয়েছে এ মা’মলায় গ্রে’প্তারকৃতরা। মা’মলার ত’দন্তকারী কর্মক’র্তা ওসমানীনগর থা’নার এসআই মিল্টন দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মা’মলার চার আ’সামির ৫ দিনের রি’মান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ’দালতে হাজির করে সাত দিনের রি’মান্ড চাওয়া হলে বিচারক মাহবুবুল হক ভুঁইয়া ৫ দিনের রি’মান্ড মঞ্জুর করেন। রি’মান্ড মঞ্জুর হওয়া আ’সামিরা হলো- শামীম আহম্মেদ, নূর মোহাম্ম’দ, আব্দুল হালিম ও সাফি উদ্দিন জাহির।
এর আগে পু’লিশ সুপার মোহাম্ম’দ ফরিদ উদ্দিন জানান, গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে গ্রে’প্তার করা হয় জাহিরকে। এটিএম বুথ লুটের সঙ্গে জাহির সরাসরি জ’ড়িত এবং এ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী।
ওসমানীনগর উপজে’লার শেরপুর পশ্চিম বাজারের ইউসিবিএলের এটিএম বুথে গত ১১ সেপ্টেম্বর ভোরে ডা’কাতির এ ঘটনা ঘটে। চার মুখোশধারী বুথে ঢুকে নিরাপত্তাকর্মীকে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে বেঁধে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে।
এ ঘটনায় রোববার ইউসিবিএল ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে অ’জ্ঞাত চার দুষ্কৃতকারীকে আ’সামি করে মা’মলা দায়ের করেন। ব্যাংক কর্তৃপক্ষ এ ঘটনায় মা’মলা করলে আ’সামিদের গ্রে’প্তারে ওসমানীনগর থা’না পু’লিশ ঢাকা মহানগর পু’লিশের (ডিএমপি) সাইবার ইউনিটের কাছে সহযোগিতা চায়। এরই ধারাবাহিকতায় গ্রে’প্তার করা হয় শামীম আহম্মেদ, নূর মোহাম্ম’দ, আব্দুল হালিম ও সাফি উদ্দিন জাহির।