![]()


সিলেটের এয়ারপোর্ট থা’না এলাকায় টিলা কা’টার অ’প’রাধে গোপাল চন্দ্র পাল (২৫) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জ’রিমানা করেছেন ভ্রাম্যমাণ আ’দালত।
তার বাড়ি এয়ারপোর্ট থা’নার কালাগুল (পাইকপাড়া) গ্রামে।
শনিবার রাতে সিলেট মহানগর পু’লিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে গো’পন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থা’নার একদল পু’লিশ কালাগুল এলাকায় অ’ভিযান চালায়। এসময় টিলা কা’টারত অবস্থায় গোপাল চন্দ্র পালকে আ’ট’ক করা হয়। পরে পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর উপজে’লার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফারিয়া সুলতানা ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করে তাকে জ’রিমানা করেন।