![]()


বিয়ানীবাজার পৌরসভা’র ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অ’ভিযোগে মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আ’ট’ক করা হয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সদস্যরা মাদ্রাসার মুহতামিমকে আ’ট’কের পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থা’নায় হস্তান্তর করে।
জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক বিজিবি সদস্যের পুত্র হযরত হায়দর (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সম্প্রতি ওই ছাত্র মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসাবাদ করলে সে বলাৎকারের বিষয়টি বিজিবি সদস্য পিতাকে জানায়। বিজিবি’র ওই সদস্য ৫২ ব্যাটলিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করলে আজ বুধবার দুপুরে মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করতে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।পরে ঘটনার সত্যতা ও ভিকটিম ছাত্রের মৌখিক জবানবন্ধি নেয়ার পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থা’নায় হস্তান্তর করা হয়।
বিয়ানীবাজার থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদ্রাসার মুহতামিমকে বিজিবির পক্ষ থেকে থা’নায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা থা’নায় অ’ভিযোগ দায়ের করেছেন।