সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে পর পর ৪ বার ভূমিকম্প অনুভূত

সিলেটে পর পর চারবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সর্বশেষ শনিবার (২৯ মে) বেলা ১১টা ৩৪ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় এবং ১১টা ২৯ মিনিটে তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়।

তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের বিষয়ে কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহম’দ চৌধুরী।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, টানা দুই বার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।

এর আগে গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জে’লায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬।ওই দিন বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মা’র্কিন ভূ-তাত্ত্বিক জ’রিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: