সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিকিৎসক ও পুলিশসহ সিলেটে আরও ৬৮ জনের করোনা শনাক্ত

 

চার চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ৬৮ জনের দেহে প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৮ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জ জেলার একজন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্ত ২৮ জনের মধ্যে ২৬ জনই সিলেট সদর ও সিটি করপোরশন এলাকার বাসিন্দা। এছাড়া দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলার একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে ৪ চিকিৎসক, এক পুলিশ কমকর্তা রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: