![]()



করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৩০৬ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২,৯৭৭ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৪৯,৬৫১।
বৃহস্পতিবার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বরাবরের মতোই বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৯ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ১১ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৭৩ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।