সর্বশেষ আপডেট : ১ মিনিট ৫৮ সেকেন্ড আগে
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আইয়ুব বাচ্চুর জন্মদিনে আসছে ২০ গানের বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’

বিনোদন ডেস্ক ::

বাংলা ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আগামীকাল ১৬ আগস্ট তাঁর জন্মদিনে অ্যালবামটি প্রকাশ করা হবে।

আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত গানে ও গিটারের জাদুতে অসংখ্য শ্রোতাকে মুগ্ধ করেছেন আইয়ুব বাচ্চু। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যালবামটিতে বর্তমান সময়ের বিভিন্ন ব্যান্ড ও একক শিল্পীরা আইয়ুব বাচ্চুর ২০টি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন।

প্রকল্পটির সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ কিছু করার ভাবনা থেকেই ২০টি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত গিটার, পোশাক ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণের যে স্বপ্ন রয়েছে, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের এই উদ্যোগের মাধ্যমে সেটিও এগিয়ে নেওয়া হবে।

রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও পাওয়া যাবে ‘উত্তরাধিকার’।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যালবাম থেকে পাওয়া অর্থ ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ প্রতিষ্ঠার তহবিলে ব্যয় করা হবে।

অ্যালবামে ব্যান্ড হিসেবে গান পরিবেশন করেছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।

এ ছাড়া একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।

আইয়ুব বাচ্চুর জন্মদিনে তাঁর কালজয়ী গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে ফিরে আসার এই উদ্যোগ ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: