সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের দুই গোলে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

গোলশূন্য প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে কয়েক দফা উত্তেজনাও দেখা যায়। তবে বিরতির আগ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে মরগান রজার্সের বাড়ানো বলে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল হজমের পর একাধিক পরিবর্তন এনে আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা।

এর ফল মেলে ম্যাচের ৮৫তম মিনিটে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিওনেল মেসির নিখুঁত ক্রসে হেড করে জয়সূচক গোল করেন বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ।

বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের মুখোমুখি হবে তারা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: