সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ২ চিকিৎসকসহ ১১০ জনের করোনা শনাক্ত

দুই চিকিৎসকসহ সিলেট, সুনামগঞ্জে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলা ৫৫ জন, সুনামগঞ্জ জেলায় ৭ জন, মৌলভীবাজারে ৪ জন ও হবিগঞ্জে ১ জন।

এর আগে শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ৪৩ জনের করোনা শনাক্ত হয়। দুই ল্যাবে ১১০ জন নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত ৭২৫১ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমানী মডিকের কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৪১ জন, ওসমানীনগরের ৩ জন, গোলাপগঞ্জ ৫ জন, গোয়াইনঘাট একজন, জকিগঞ্জ ২ জন, বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে একজন করে রয়েছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬৩ জন। সুনামগঞ্জে আক্রান্ত ১ হাজার ৩৮৪ জন, হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৯২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৯০২ জন। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১২৫ জন।

এর মধ্যে সিলেট জেলায় ৯২ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন। আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ২ হাজার ৯৫৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

এদের মধ্যে সিলেট জেলায় ৯৫২ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৪ জন, হবিগঞ্জে ৫১৫ এবং মৌলভীবাজার জেলায় ৪৬২ জন। করোনা আক্রান্ত ২০৫ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: