সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জেলা বারের সভাপতি ফয়েজ করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার ::

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার (২১ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে তার করোনা শনাক্ত হয়। তিনি গত ৯ দিন ধরে জ্বর, কাশি এবং শরীরে অনেক ব্যথা অনুভব করছিলেন। বিষয়টি এটিএম ফয়েজ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফয়েজ বলেন, গত শুক্রবার (১৯ জুন) আমি নমুনা দিয়েছিলাম। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে জানতে পারি আমি করোনা পজেটিভ। তার স্ত্রী সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজও নমুনা দিয়েছিলেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও তিনি উল্লেখ করেন। ফয়েজ সকলের কাছে দোয়া কামনা করেন।

বর্তমানে এটিএম ফয়েজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: