সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্কলার্সহোমের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকীর ইন্তেকাল

স্কলার্সহোম পূর্ব শাহীঈদগাহ (টিভি গেইট) ক্যাম্পাসের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবীদ, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

আজ বুধবার বাদ যোহর শাহী ঈদগাহ জামে মসজিদে (ঈদগাহ ময়দানের উত্তর পাশে) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: