সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজশাহীতে আনসার আল ইসলামের চার সদস্য গ্রেপ্তার

র্যাব রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে আনসার আল ইসলাম সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এরা সবাই গত বছরের ৩০ জুন দায়েরকৃত একটি নাশকতা মামলার পলাতক আসামি।

তারা হলেন, পুঠিয়ার ভড়ুয়াপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), কাজিরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে ইনতাজ আলী (২৯), বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মমিনুর রহমান ওরফে নিরব (২২) ও নরসিংদী জেলার শিবপুর থানার তেলিকান্দা গ্রামের শাহজাহান শেখের ছেলে ইয়াছিন মিয়া (১৯)।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে উগ্রবাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: