সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজশাহীতে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় বাড়িটি পুরোপুরি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলি ইউনিট।

অভিযানে সংশ্লিষ্ট সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে, কোচিং সেন্টার থেকে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, একটি কার্তুজ, তিন বক্স ইয়ারগান শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ অন্যান্য বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে তারা পুলিশকে হস্তান্তর করলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: