সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাবি শিক্ষার্থীকে মারধরে অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

ট্রেনের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, রেললাইন অবরোধ করে রাখায় ঢাকামুখী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকে আছে।

তিনি বলেন, ‘‘নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন দুটি স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।

এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে অবরোধের কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: