সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজশাহী মহানগর পুলিশের ১২ থানায় নতুন ওসি

ডেইলি সিলেট ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের ১২টি থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) মহানগর পুলিশ কমিশনার মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।

বদলির আদেশ অনুযায়ী নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

অফিস আদেশ অনুযায়ী লটারির মাধ্যমে নির্বাচিত ওসিরা নতুন থানায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান তিনি।

নতুন পদায়ন পাওয়াদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদকে মতিহার থানায় এবং দামকুড়া থানার ওসি রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া চন্দ্রিমা থানার ওসি মো. আরজুন বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক রাজপাড়া থানায়, কাটাখালী থানার ওসি মো. আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে এয়ারপোর্ট থানার ওসি মো. ফারুক হোসেন শাহমখদুম থানায়, পবা থানার ওসি মো. ফরহাদ আলী কাশিয়াডাঙ্গা থানায়, কর্ণহার থানার ওসি মো. মনিরুল ইসলাম চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল দামকুড়া থানায় এবং রাজপাড়া থানার ওসি মো. হাবিবুর রহমান কর্ণহার থানায় লটারির মাধ্যমে বদলি করা হয়।

উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, নতুন ওসিরা নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: