সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গ্রামের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরিশ্রম, কষ্ট ও সাধনা অব্যাহত রাখলে গ্রামের শিক্ষার্থীরাও জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারে।

তিনি বলেন, রাস্তা-ঘাট বা অন্যান্য সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা কিংবা দরিদ্র পরিবারে জন্ম নেওয়াকে নিজের দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। মনোবল ধরে রেখে কঠোর পরিশ্রম করলে শহরের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া সম্ভব।

শিশির মনির আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিশ্রম ও সাধনার প্রতি মনোযোগী হতে হবে। মোবাইল ফোনে অতিরিক্ত সময় না দিয়ে ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সহিবুর রহমানের সভাপতিত্বে এবং শাল্লা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাকিব আহমদ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক এবং দিরাই-শাল্লার শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: