সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। তাঁদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শহিদরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের। মেধা, সততা ও দেশপ্রেমের শক্তিতেই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে।” তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাগত বক্তব্য দেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক শরিফুল ইসলাম ও প্রভাষক মীর হোসাইন সরকার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক হোসাইন এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থী নুজহাত তাসপিয়া চৌধুরী।

বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। সমাপনী পর্বে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক উসমান গণী।

স্মরণসভায় উপাধ্যক্ষ প্রাথমিক শাখা নাহিদা খানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে এক শোকগম্ভীর, মর্যাদাপূর্ণ ও শ্রদ্ধাময় পরিবেশের সৃষ্টি হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: